সাধারণের মত বলিউড তারকাদের জন্যও প্রথম পারিশ্রমিক পাওয়াটা মনে রাখার এক স্মৃতি। তবে, সবাই অবশ্য রুপালি পর্দা থেকে নিজেদের প্রথম কামাই পাননি। কেউ কেউ শুরু করেছিলেন ভিন্ন জগৎ থেকেও
- অমিতাভ বচ্চন

অমিতাভের পেশাদার জীবন শুরু হয় কলকাতার একটা শিপিং ফার্মে। প্রথম পারিশ্রমিক ছিল ৫০০ রুপি।
- ইরফান খান

আজকের দিনের অন্যতম সব্যসাচী অভিনেতা শুরু করেছিলেন টিউশন ক্লাস নেওয়া দিয়ে। সেখানে প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে তিনি ২৫ রুপি করে নিতেন।
- কালকি কোচলিন

লন্ডনের একটি ক্যাফেতে ওয়েটারের কাজ করতেন। প্রথম পারিশ্রমিক ছিল ৪০ পাউন্ড।
- রণদীপ হুডা

যখন তিনি ২০ বছরের যুবক তখন অস্ট্রেলিয়াতে গাড়ি ধোয়ার কাজ করতেন। প্রথম পারিশ্রমিক ছিল ৪০ ডলার।
- ধর্মেন্দ্র

‘দিল ভি তেরা হাম ভি তেরা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় ধর্মেন্দ্রর। সিনেমাটি করে তিনি পেয়েছিলেন মাত্র ৫১ রুপি।
- শাহরুখ খান

কিং খানের প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ৫০ রুপি।
- আমির খান

মিস্টার পারফেকশনিস্ট তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে। প্রথম পারিশ্রমিক ছিল এক হাজার রুপি।
- ইমরান হাশমী

মাত্র সাত বছর বয়সে একটি গুডনাইট বিজ্ঞাপনে কাজ করেন তিনি। পারিশ্রমিক পান আড়াই হাজার রুপি।
– বলিবাইটস অবলম্বনে