তথ্যগুলোর সবই খুব সাধারণ ধ্রুব সত্য। কমবেশি সবাই আমরা এই তথ্যগুলো জানি, কিন্তু হয়তো কখনোই এদের দিকে খুব একটা মনোযোগ দেওয়া হয়ে ওঠেনি। চলুন এবার একটু মনোযোগ দেওয়া যাক। নি:সন্দেহে বিষয়গুলো সবাইকেই মুগ্ধ করবে।
– আমরা যা খেয়ে বাঁচি তা মূলত প্রসেস করা সুর্যে্যর রশ্মি।
– আজ থেকে ৬৫ মিলিয়ন আলোকবর্ষ পর যদি কেউ পৃথিবীর এখনকার মানুষদের দেখেন তাহলে তার মনে হবে তিনি ডায়নোসর দেখছেন।
– পৃথিবীতে আছে এখন সাত বিলিয়ন মানুষ। প্রত্যেকেই সাত অক্টিলিয়ন পরমানু’র সাহায্যে তৈরি।
– পৃথিবীপৃষ্ঠের ৭১ শতাংশই হল জলভাগ। মজার ব্যাপার হল, এর মধ্যে মাত্র পাঁচ ভাগ মানুষ দেখেছে।
– আপনি সন্ধ্যায় যে সুর্যাস্ত দেখেন, পৃথিবীর আরেকপ্রান্তে বসে আরেকজন মানুষ ঠিক একই সুর্যে্যরই উদয় দেখে।
– পৃথিবী তার শুরু থেকে সৌরজগতের ভেতর ঘুরছে। তাই টেকনিক্যালি কখনোই, আপনি এক জায়গায় দ্বিতীয়বার যেতে পারবেন না।
– মানুষই সম্ভবত একমাত্র প্রজাতি, যারা পৃথিবীতে এতকাল ধরে আছে।
– ধারণা করা হয় অ্যান্ড্রোমেডা ছায়াপথের গ্রহেও মানুষের মত কোনো প্রজাতি আছে। হয়তো তারাও ধারণা করে, মিল্কি ওয়ে ছায়াপথে পৃথিবী নামক গ্রহেও তাদের মত কোনো প্রজাতি আছে।
– আমরা মানুষরা ৪০ মিলিয়ন থেকে ১.২ বিলিয়ন শুক্রাণুর দৌড়ের কোনো একটির প্রোডাকশন যে কি না ডিম্বানুর গর্ভাদান করতে সক্ষম হয়।
– স্কুপহুপ.কম অবলম্বনে